রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের প্রথম সিটি ব্রান্ড ‘রূপায়ণ সিটির’ বার্ষিক বিক্রয় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরা ক্লাবে দিনব্যাপী এ

2026-01-20T19:17:10+00:00
2026-01-20T19:17:10+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম 
সংগৃহীত ছবি
দেশের প্রথম সিটি ব্রান্ড ‘রূপায়ণ সিটির’ বার্ষিক বিক্রয় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরা ক্লাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিক্রয় টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সম্মেলনে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রূপায়ণ সিটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা গ্রাহকদের জন্য নিরাপদ, টেকসই ও ভবিষ্যৎবান্ধব জীবনযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

রূপায়ণ সিটির নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, ২০২৫ সাল আমাদের জন্য অত্যন্ত সফল ছিল। বিক্রয় টিমের নিরলস পরিশ্রমের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ২০২৬ সালে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।


সম্মেলন শেষে আগামী বছরের বিক্রয় লক্ষ্য নির্ধারণ, নতুন কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পিজে উল্লাহ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.), সিইও (RH & RL) সাব্বির হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সময়ের আলো/আআ



  বিষয়:   রূপায়ণ গ্রুপ  সিটি  ব্যবসা  অর্থনীতি 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: