প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০৭ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব বন্ধ হয়ে গেছে। আকস্মিক এ সিদ্ধান্তে বিকাশ, নগদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। নিজেদের হিসাবে টাকা থাকা সত্ত্বেও তা উত্তোলন কিংবা অন্যত্র পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র রোববার এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের বরাতে জানা গেছে, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনার পর এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট হিসাবগুলো সাময়িকভাবে নাকি দীর্ঘ মেয়াদে বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, গত বুধবার রাত থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব একের পর এক বন্ধ হতে শুরু করে। এরপর থেকে এসব হিসাব ব্যবহার করে টাকা পাঠানো কিংবা নগদ অর্থ উত্তোলন করতে পারছেন না অনেক গ্রাহক। এতে ব্যক্তিগত আর্থিক লেনদেনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম।
এদিকে রোববার সকালেও জেলার বিভিন্ন এলাকার এজেন্ট পয়েন্টগুলোতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। টাকা উত্তোলন কিংবা পাঠানোর জন্য এজেন্টের কাছে গিয়ে হিসাব বন্ধ থাকার বার্তা পেয়ে ফিরে যেতে হয় অনেককে।
হঠাৎ বিপুলসংখ্যক হিসাব বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন প্রয়োজন মেটাতে আর্থিক লেনদেনের ওপর নির্ভরশীল মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত লেনদেন করা ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি