প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতআগামী ২০২৭ সালের জন্য ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকা অনুযায়ী, বছরজুড়ে ব্যাংকগুলোতে মোট ৩১ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরে টানা পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই বৃহস্পতিবার ও ৩১ ডিসেম্বর শুক্রবার ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া জাতীয় দিবস ও বিভিন্ন ধর্মীয় উৎসবেও ছুটি থাকবে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন ছুটির তালিকা প্রকাশ করে। এ–সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এ তালিকা করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে।
ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার ছুটিও রয়েছে। এরপর ১৬ জুন আশুরা এবং ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে ছুটি থাকবে।
বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে নবমী ও বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিনে ব্যাংক বন্ধ থাকবে। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে উপলক্ষে লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে।
সময়ের আলো/জেডি