ইতিবাচক প্রবণতায়ও প্রাণচাঞ্চল্যহীন পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

শেয়ারবাজারে লেনদেন ও প্রধান মূল্যসূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন নেই। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)

2026-11-29T00:07:58+00:00
2026-11-29T00:07:58+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজনেস
সাপ্তাহিক পুঁজিবাজার
ইতিবাচক প্রবণতায়ও প্রাণচাঞ্চল্যহীন পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০৭ এএম 
ইতিবাচক প্রবণতায়ও প্রাণচাঞ্চল্যহীন পুঁজিবাজার । ছবি : সংগৃহীত
ইতিবাচক প্রবণতায়ও প্রাণচাঞ্চল্যহীন পুঁজিবাজার । ছবি : সংগৃহীত
শেয়ারবাজারে লেনদেন ও প্রধান মূল্যসূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও সার্বিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন নেই। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন প্রায় ২০ শতাংশ বেড়েছে। প্রধান সূচকও সামান্য ঊর্ধ্বমুখী ছিল। তবে একই সময়ে বাজার মূলধন কমেছে তিন হাজার কোটি টাকার বেশি। পাশাপাশি দরবৃদ্ধির তুলনায় দর হারানো কোম্পানির সংখ্যা প্রায় দ্বিগুণ। ফলে সূচক ও লেনদেনের ইতিবাচক চিত্রের বিপরীতে বাজারের বড় অংশে ছিল দরপতনের চাপ।

সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচকও ০.২৪ শতাংশ বেড়েছে। তবে শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক কমেছে ১.০৪ শতাংশ। অন্যদিকে এসএমই সূচক বেড়েছে ১০.৪০ শতাংশ।

লেনদেনে গতি ফেরার বিষয়টি ছিল সপ্তাহের উল্লেখযোগ্য দিক। পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮৪১ কোটি ৯৫ লাখ টাকা। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৯.৭৪ শতাংশ বেড়ে ৯৬৮ কোটি ৩৯ লাখ টাকায় পৌঁছেছে। কিন্তু এ প্রবাহ বাজারের সামগ্রিক মূল্যায়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩ হাজার ১০২ কোটি ৮৮ লাখ টাকা কম।


দরবৃদ্ধির চেয়ে দরপতনের বিস্তৃতি বেশি থাকাও বাজারের দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। সপ্তাহজুড়ে ১১৯টি প্রতিষ্ঠানের দাম বাড়লেও কমেছে ২২০টির। অপরিবর্তিত ছিল ৪২টির দর।

খাতভিত্তিক লেনদেনে নেতৃত্ব দিয়েছে বস্ত্র খাত। মোট লেনদেনের ২৩.৮৫ শতাংশ এসেছে এ খাত থেকে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতে লেনদেন বেড়েছে ৫৯.৬৯ শতাংশ। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে লেনদেন কমেছে ২৪.৬৩ শতাংশ।

খাতভিত্তিক রিটার্নে সবচেয়ে এগিয়ে ছিল সিরামিক খাত, যার রিটার্ন ৩.৯১ শতাংশ। বিপরীতে পাট খাতে সর্বোচ্চ ৫.০৭ শতাংশ ঋণাত্মক রিটার্ন এসেছে।

কোম্পানিভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল মালেক স্পিনিং। আর দরবৃদ্ধিতে এগিয়ে ছিল রিজেন্ট টেক্সটাইল। বিপরীতে সর্বোচ্চ দর হারিয়েছে সামিট পাওয়ার।

সব মিলিয়ে গত সপ্তাহের বাজারে লেনদেনের গতি বাড়লেও তার সুফল ছড়িয়ে পড়েনি অধিকাংশ প্রতিষ্ঠানে। সূচকের সামান্য উত্থানের চেয়ে বাজার মূলধনের সংকোচন এবং দরপতন হওয়া প্রতিষ্ঠানের আধিক্যই বাজারের প্রকৃত অবস্থাকে বেশি স্পষ্ট করেছে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   সাপ্তাহিক  পুঁজিবাজার  ইতিবাচক  প্রবণতা  প্রাণচাঞ্চল্যহীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: