দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল

সময়ের আলো ডেস্ক

বিজনেস

দেশের বাজারে নতুন দুটি প্রিমিয়াম মোটরসাইকেল এনেছে ইয়ামাহা। মডেল দুটি হলো—ইয়ামাহা এক্সএসআর ও এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশন। মোটরসাইকেল

2026-11-28T03:44:06+00:00
2026-11-28T03:44:32+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিজনেস
দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ এএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৩:৪৪ এএম
দেশের বাজারে নতুন দুটি প্রিমিয়াম মোটরসাইকেল এনেছে ইয়ামাহা। ছবি : সংগৃহীত
দেশের বাজারে নতুন দুটি প্রিমিয়াম মোটরসাইকেল এনেছে ইয়ামাহা। ছবি : সংগৃহীত
দেশের বাজারে নতুন দুটি প্রিমিয়াম মোটরসাইকেল এনেছে ইয়ামাহা। মডেল দুটি হলো—ইয়ামাহা এক্সএসআর ও এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশন। মোটরসাইকেল দুটি বাজারজাত করছে ইয়ামাহার বাংলাদেশি পরিবেশক এসিআই মটরস।

নতুন ইয়ামাহা এক্সএসআরের দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৯ হাজার টাকা। অন্যদিকে, এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশনের দাম ৬ লাখ ২০ হাজার টাকা। তবে প্রথম ১০০ ক্রেতার জন্য উভয় মডেলেই ৫ হাজার টাকা করে মূল্যছাড় থাকছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে মোটরসাইকেল দুটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা ও পরিচালক হিরোশি সেতোগাওয়া। এ ছাড়া এসিআই মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাইকপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ১৫৫ সিসির ইয়ামাহা এক্সএসআর হলো নিও-রেট্রো ঘরানার মোটরসাইকেল। ক্ল্যাসিক নকশার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই মডেলে রয়েছে ডুয়েল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস)। বাংলাদেশের বাজারে ব্ল্যাক মেটালিক, মেটালিক গ্রে ও ভিভিড রেড—এই তিন রঙে পাওয়া যাবে মোটরসাইকেলটি।

এক্সএসআরের দাম ৫ লাখ ৯৯ হাজার টাকা হলেও প্রথম ১০০ ক্রেতা ৫ হাজার টাকা ছাড়ে এটি কিনতে পারবেন ৫ লাখ ৯৪ হাজার টাকায়।

অন্যদিকে, নেকেড স্পোর্টস ঘরানার ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশন সীমিত সংখ্যায় বাজারে আনা হয়েছে। এতে রয়েছে বিশেষ মনস্টার গ্রাফিকস, ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) এবং কালার টিএফটি মিটার। মোটরসাইকেলটির নির্ধারিত দাম ৬ লাখ ২০ হাজার টাকা। প্রথম ১০০ ক্রেতা ৫ হাজার টাকা ছাড়ে এটি কিনতে পারবেন ৬ লাখ ১৫ হাজার টাকায়।

এসিআই মটরস জানিয়েছে, মোটরসাইকেল দুটি সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) আমদানি করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, আধুনিক প্রযুক্তি, নকশা ও পারফরম্যান্সের সমন্বয়ে নতুন মডেল দুটি দেশের প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে ইয়ামাহার অবস্থান আরও শক্তিশালী করবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাজার  ইয়ামাহা  ৬ লাখ টাকা  মোটরসাইকেল  ইয়ামাহা এক্সএসআর 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: