বিদেশ যেতে জামানত ছাড়াই ৩ লাখ টাকা ঋণ পাবেন নারীরা

সময়ের আলো ডেস্ক

বিজনেস

চাকরির জন্য বিদেশগামী নারী কর্মীদের জামানত ছাড়াই সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে এ ঋণ

2026-11-28T20:48:00+00:00
2026-11-28T20:53:27+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিজনেস
বিদেশ যেতে জামানত ছাড়াই ৩ লাখ টাকা ঋণ পাবেন নারীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৮:৫৩ পিএম
প্রবাসী কল্যাণ ব্যাংক। ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ব্যাংক। ছবি : সংগৃহীত
চাকরির জন্য বিদেশগামী নারী কর্মীদের জামানত ছাড়াই সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে এ ঋণ পেতে আর্থিকভাবে সক্ষম একজন ব্যক্তিকে জামিনদার করতে হবে। ঋণের সুদের হার বছরে ৯ শতাংশ (সরল সুদ)। পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর।

প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত ৭ হাজার ৩৯৮ নারীকে মোট ১৬৭ কোটি ৩৩ লাখ টাকা অভিবাসন ঋণ দেওয়া হয়েছে।

ঋণের কিস্তি শুরুর আগে নির্ধারিত ছাড়ের সময় বা গ্রেস পিরিয়ড রয়েছে। এ সময় শেষ হলে মাসিক সমান কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সাত দিনের মধ্যে ঋণ দেওয়ার কথা জানিয়েছে ব্যাংক।


ঋণ নিতে আবেদনকারীকে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে। পাশাপাশি নিজের নামে একটি সচল ব্যাংক হিসাব থাকতে হবে। ওই হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা ও হিসাব বিবরণী জমা দিতে হবে।

ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে তিন কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ডের ফটোকপি। এ ছাড়া অভিবাসন ব্যয়ের রসিদও দিতে হবে। বিদেশের কর্মস্থলের ঠিকানা, টেলিফোন নম্বর, ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেইল ঠিকানা জানা থাকলে সেগুলোও আবেদনে উল্লেখ করতে হবে। তবে রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক নয়।

রি-এন্ট্রি ভিসায় বিদেশ যেতে ইচ্ছুক নারীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ এবং বিদেশে কর্মসংস্থানের প্রমাণ জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই করে ঋণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ব্যাংক।

ঋণের জন্য একজন আর্থিকভাবে সক্ষম ব্যক্তিকে জামিনদার করতে হবে। জামিনদারের ছবি, জাতীয় পরিচয়পত্র, পেশার প্রমাণপত্র এবং তার ব্যাংক হিসাবের তিনটি স্বাক্ষরিত চেকের পাতা ও হিসাব বিবরণী জমা দিতে হবে।


সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বিদেশ  জামানত  ঋণ  নারী  সরল সুদ 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: