নভেম্বরেও রেমিট্যান্সে প্রবৃদ্ধির ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। নভেম্বরের প্রথম ২৮ দিনে দেশে ২৬৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার

2026-11-29T23:13:36+00:00
2026-11-29T23:13:36+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজনেস
নভেম্বরেও রেমিট্যান্সে প্রবৃদ্ধির ঊর্ধ্বগতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। নভেম্বরের প্রথম ২৮ দিনে দেশে ২৬৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এসেছিল ২৬৪ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নভেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। একই সঙ্গে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই থেকে ২৮ নভেম্বর) প্রবাসী আয় বেড়েছে ১০ দশমিক ৮ শতাংশ। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক তথ্যে এমনটা জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনে দেশে ১৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর ১ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৬৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের ১ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫ কোটি ৯০ লাখ ডলার।


অন্যদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪১৭ কোটি ১০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৭৮ কোটি ৯০ লাখ ডলার। তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩৮ কোটি ২০ লাখ ডলার। শতকরা হিসাবে এই প্রবৃদ্ধি ১০ দশমিক ৮ শতাংশ।

প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে অর্থবছরের প্রথম পাঁচ মাসে ধারাবাহিকভাবে রেমিট্যান্স বাড়ার প্রবণতা দেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   নভেম্বর  রেমিট্যান্স  প্রবৃদ্ধি  ঊর্ধ্বগতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: