বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী, ব্যবসা–বাণিজ্যে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রথমবারের মতো সরকারি সফরে বাংলাদেশে এলেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ।বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা

2026-01-20T22:46:51+00:00
2026-01-20T22:46:51+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী, ব্যবসা–বাণিজ্যে গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম 
বাংলাদেশে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ। সংগৃহীত ছবি
প্রথমবারের মতো সরকারি সফরে বাংলাদেশে এলেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত রোববার থেকে বাংলাদেশ সফররত আহমাদুল্লাহ জাহিদ এরই মধ্যে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছেন। 

এর পাশাপাশি তিনি গতকাল সোমবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে একটি সেমিনারে অংশ নিয়েছেন। 


খসড়া সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার আরও বেশি পরিমাণে ওষুধ আমদানির বিষয়ে জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনাটা ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে যাবেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী ।

গতকাল বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সঙ্গে তার সচিবালয়ের দফতরে দেখা করেন। এ নিয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব মঙ্গলবার সন্ধ্যায় বলেন, আফগান উপমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য সৌজন্য আলোচনা হয়েছে। তিনি দুই দেশের মধ্যে ব্যবসা–বাণিজ্য বাড়াতে বাণিজ্যচুক্তি নিয়ে কথা বলেছেন। শুল্কমুক্ত সুবিধার বিষয়টিও তিনি তুলেছেন। এর পাশাপাশি বাংলাদেশ থেকে আফগানিস্তানে আরও বেশি পরিমাণে ওষুধ আমদানিতে আগ্রহ দেখিয়েছেন।  

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  সফর  আফগান  উপমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: