ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলি করার ঘটনা ঘটেছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল সোয়া পাঁচটায় গফরগাঁও থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকালে প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এ সময় দুই গ্রুপে মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলি বর্ষণেরও ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানেও ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন জানান, গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এফআর