‘প্রাথমিকের শিক্ষক নিয়োগে উত্তীর্ণ ৬৯ হাজার’, ‘সাভারে ৬ হত্যাকাণ্ড, সিরিয়াল কিলারের স্বীকারোক্তি’, ‘ফিলিস্তিনে জাতিসংঘ সংস্থার প্রধান কার্যালয় গুঁড়িয়ে দিলো ইসরায়েল’- সহ আজকে দিনভর আলোচিত ছিল বেশ কিছু খবর।
সময়ের আলোর পাঠকদের জন্য বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এ রকম সাতটি উল্লেখযোগ্য খবর তুলে ধরা হলো—
প্রাথমিকের শিক্ষক নিয়োগে উত্তীর্ণ ৬৯ হাজার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি। বিস্তারিত পড়তে ক্লিক করুন
সাভারে ৬ হত্যাকাণ্ড, সিরিয়াল কিলারের স্বীকারোক্তি
সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে জোড়া মরদেহ উদ্ধারের রোমহর্ষক ঘটনার পর একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। গ্রেফতারকৃত ঘাতক সবুজ শেখ (৪০) ওরফে মশিউর রহমান সম্রাট নিজেকে ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করলেও তদন্তে উঠে এসেছে ভয়াবহ বাস্তবতা। বিস্তারিত পড়তে ক্লিক করুন
ফিলিস্তিনে জাতিসংঘ সংস্থার প্রধান কার্যালয় গুঁড়িয়ে দিলো ইসরায়েল
অবৈধভাবে দখল করা জেরুজালেমের পূর্বে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম (ইউএনআরডব্লিউএ) সংস্থার সদর দফতর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের কালান্দিয়ার জাতিসংঘের একটি বৃত্তিমূলক স্কুলে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে দখলদার বাহিনী। বিস্তারিত পড়তে ক্লিক করুন
সিলেটকে হারিয়ে ফাইনালে চট্টগ্রামের সামনে রাজশাহী
বিপিএলের কোয়ালিফায়ার ম্যাচে সিলেটকে ১২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রাজশাহী। এই জয়ে শিরোপার লড়াইয়ে চট্টগ্রামের সামনে পড়েছে শান্তর দল। বিস্তারিত পড়তে ক্লিক করুন
শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি। বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র মাহাদী আমীন একথা জানান। বিস্তারিত পড়তে ক্লিক করুন
নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বিস্তারিত পড়তে ক্লিক করুন