জামায়াতের জনসভা থেকে অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ঢাকার চকবাজারের মৌলভীবাজার টাওয়ার থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় ওই ভবনে মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা-৭ আসনে

2026-01-23T02:58:49+00:00
2026-01-23T02:58:49+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জামায়াতের জনসভা থেকে অস্ত্রসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর ঢাকার চকবাজারের মৌলভীবাজার টাওয়ার থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় ওই ভবনে মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ চলছিল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটকদের নাম ও রাজনৈতিক পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির চকবাজার থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন।

তিনি বলেন, ছুরিসহ দুইজন লোক আটক আছে। এখন পর্যন্ত তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। 


এ ঘটনার পর থেকে চকবাজার থানা ঘিরে বিক্ষোভ করতে দেখা গেছে জামাতের নেতাকর্মীদের। বিক্ষুব্ধ নেতাকর্মীরা দাবি করেন, বৃহস্পতিবার রাতে চকবাজারের মৌলভীবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে হাজী হাফেজ এনায়েত উল্লাহ মত বিনিময় করছিলেন। সেখান থেকে ধারালো ছুরিসহ দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   জামায়াত  জনসভা  অস্ত্রসহ আটক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: