চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চুয়েট প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের

2026-01-23T16:10:40+00:00
2026-01-23T16:10:40+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
চুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ১৭১)
প্রতীকী ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে ফলাফলটি প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাতালিকায় মোট নয় হাজার ৪৯৮ জন শিক্ষার্থী স্থান অর্জন করেছেন। 

অপরদিকে ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) মেধাতালিকাভুক্ত হয়েছেন ৩০৩ জন শিক্ষার্থী।

চুয়েট কর্তৃপক্ষ জানায়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত সব শিক্ষার্থীকে আগামী এক ফেব্রুয়ারি সকাল দশটা থেকে ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন চয়েজ ফরম পূরণ করতে হবে। এ সময় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ বিভাগ পছন্দক্রম উল্লেখ করতে হবে। 

ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য সর্বমোট ১১টি পছন্দক্রম দিতে হবে। তবে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আলাদাভাবে কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।


কর্তৃপক্ষ আরও জানায়, প্রথম ধাপে ভর্তির জন্য ‘ক’ গ্রুপের মেধাতালিকার প্রথম এক হাজার ২৫০ জন এবং ‘খ’ গ্রুপের প্রথম ৭৫ জন শিক্ষার্থীকে আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত ধাপে ভর্তি শেষে আসন শূন্য থাকলে পর্যায়ক্রমে পরবর্তী মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ডাকা হবে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি সংরক্ষিত আসনসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। 

এফআর


  বিষয়:   চুয়েট  ভর্তি পরীক্ষা  ফল প্রকাশ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: