ধর্মকে রাজনৈতিক পুঁজি করে ভোট আদায়ের চেষ্টা হচ্ছে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

একটি মহল ধর্মকে রাজনৈতিক পুজি করে ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী

2026-01-23T18:37:49+00:00
2026-01-23T18:37:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
ধর্মকে রাজনৈতিক পুঁজি করে ভোট আদায়ের চেষ্টা হচ্ছে : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১৪৮)
ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ছবি : সময়ের আলো
একটি মহল ধর্মকে রাজনৈতিক পুজি করে ভোট আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মিরপুরের ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে গণসংযোগ কর্মসূচি পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে, তারা মূলত ধর্মের নামে মিথ্যাচার করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে প্রতারণা করছে। জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। কোনো ব্যক্তি বা কোনো নির্বাচনী প্রতীক কাউকে জান্নাত দিতে পারে না। তাই রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

ধর্মের অপব্যবহার, তথ্য জালিয়াতি এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিএনপি সবসময় ধর্মীয় ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। আমরা কখনো ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করি না। আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।


বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র বর্তমানে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি নম্বর ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে। এটি জালিয়াতি কিংবা জাল ভোটের একটি গভীর ষড়যন্ত্র হতে পারে। আমি দেশবাসীকে অনুরোধ করব, আপনারা কোনো অবস্থাতেই এমন স্পর্শকাতর তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক শক্তি বিদেশি মদদে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না। আমরা সবসময় জনগণের পাশে আছি এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাব।

পল্লবী স্টেশন থেকে শুরু হওয়া এই গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। 


/ইউএমএইচ


  বিষয়:   নির্বাচন  বিএনপি  আমিনুল হক  ধর্ম  পুঁজি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: