‘খেলার মাঠগুলো স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ

2026-01-23T19:56:42+00:00
2026-01-23T19:56:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
‘খেলার মাঠগুলো স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম 
বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম, বিগত স্বৈরাচার সরকার সেগুলো দখল করে নিয়েছিল। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে আরামবাগ বালুরমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমি কোনো প্রতিশ্রুতি দেব না। প্রার্থীরা নির্বাচন আসলেই নানান রকম প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ আমি পুনরুদ্ধার করবো।’ 


তিনি বলেছেন, ‘পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। মাদকসহ সোশাল মিডিয়ায় আসক্ত হয়েছে।’ 

এর আগে, মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। 

সময়ের আলো/কেএইচও  



  বিষয়:   খেলার মাঠ  স্বৈরাচার সরকার  দখল  মির্জা আব্বাস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: