বিপিএলে সেরা ব্যাটার-বোলার যারা

সময়ের আলো ডেস্ক

খেলা

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে নিজেদের ঘরে দ্বিতীয়

2026-01-23T23:26:44+00:00
2026-01-23T23:26:44+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বিপিএলে সেরা ব্যাটার-বোলার যারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:২৬ পিএম 
শীর্ষ ব্যাটার ও বোলার। ছবি : সংগৃহীত
শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে নিজেদের ঘরে দ্বিতীয় বারের মতোন চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিলে রাজশাহী ওয়ারিয়র্স। তবে শক্তিশালী দল গড়ে শিরোপা জিতলেও শীর্ষ ব্যাটার ও বোলারের তালিকায় নাম লিখতে পারেননি রাজশাহীর কেউ। 

এবারের আসরে শীর্ষ ব্যাটারের তালিকায় নাম লিখিয়েছেন সিলেট টাইটান্সের পারভেজ হোসেন ইমন। ১২ ম্যাচে তিনি করেছেন ৩৯৫ রান, সর্বোচ্চ ৬৫। তার হাফ সেঞ্চুরি রয়েছে তিনটি। 

Advertisement
এদিকে, রংপুরের তাওহীদ হৃদয় ১১ ম্যাচে ৩৮২ রান করে শীর্ষ ব্যাটারদের তালিকায় দুই নম্বরে। তার সর্বোচ্চ রান ১০৯। সেঞ্চুরি একটি ও হাফ সেঞ্চুরি ৩টি। রাজশাহীর তানজিদ হাসান তামিম ১৩ ম্যাচে ৩৫৬ রান করে এই তালিকায় তিনে। সর্বোচ্চ ১০০ রান তার এবং সেঞ্চুরি একটি ও ফিফটিও একটি। রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ১৩ ম্যাচে ৩৫৫ রান করে চতুর্থ শীর্ষ ব্যাটার। তিনিও সেঞ্চুরি করেছেন, এছাড়া একটি ফিফটি রয়েছে তার। সর্বোচ্চ রান ১০১।


এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেটের রেকর্ড করেছেন রানার্সআপ চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম। ১২ ম্যাচে তিনি ২৬ উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত আসরে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড ছাপিয়ে গেছেন এই পেসার। সিলেটের নাসুম আহমেদ ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা। তার সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট। তিনে আছেন রাজশাহীর রিপন মন্ডল। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন। এই পেসারের সেরা বোলিং ১৩ রানে ৪ উইকেট।

অন্যদিকে এবারের বিপিএলে সেরা ব্যক্তিগত ইনিংস হৃদয়ের। নোয়াখালীর বিপক্ষে ১০৯ রান করেন তিনি। সর্বোচ্চ ১৯ ছক্কা মেরেছেন সিলেটের পারভেজ হোসেন ইমন ও রাজশাহীর তানজিদ। এবার সেঞ্চুরি হয়েছে চারটি, হাসান ইসাখিল, হৃদয়, শান্ত ও তানজিদের। সবচেয়ে বেশি ১০টি করে ক্যাচ নিয়েছেন রংপুরের লিটন দাস ও তানজিদ। এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহে কেউ দুইশ পার করতে পারেনি। চট্টগ্রাম সিলেটের বিপক্ষে সর্বোচ্চ ১৯৮ রান করেছিল।


সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   বিপিএল  সেরা ব্যাটার  বোলার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: