ফের বিপিএল চ‍্যাম্পিয়ন রাজশাহী

সময়ের আলো ডেস্ক

খেলা

বিপিএলের ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতেছে চট্টগ্রাম রয়্যালস। তবে টসে জিতলেও প্রথমে ফিল্ডিং বেছে

2026-01-23T21:49:19+00:00
2026-01-23T22:14:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ফের বিপিএল চ‍্যাম্পিয়ন রাজশাহী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ১০:১৪ পিএম
ফের বিপিএল চ‍্যাম্পিয়ন রাজশাহী
বিপিএলের ১২তম আসরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতেছে চট্টগ্রাম রয়্যালস। তবে টসে জিতলেও প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল দলটি। ব্যাটিংয়ে নামে রাজশাহী। ব্যাটিয়ে নেমে সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে যেন পাত্তাই দিলো না রাজশাহী ওয়ারিয়র্স। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলটি। জাববে ১১১ রানেই থেমে যেতে হয় চট্টগ্রাম চট্টগ্রাম রয়্যালসকে। ৬৩ রানের এক বড় ব্যবধানে জিতে এবারের শিরোপা নিশ্চিত করলেন নাজমুল হোসেন শান্তরা।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদের ঝড় ও সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে রাজশাহীর ঝুড়িতে যুক্ত হয় ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে ফিরে যেতে হয় ফারহানকে।

দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসন। তাকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।


এদিকে নিজের মতোন করে খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। বিপিএলের এবারের আসরে এটা তার চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল।  

শেষ পর্যন্ত মাত্র ৬২ বলে ছয়টি চার ও সাতটি ছয়ে তানজিদের ইনিংস থামে ১০০ রানে। আর দলনেতা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১১ রান। এদিকে ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম। 

চট্টগ্রাম রয়্যালসের সফল বোলার শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম। দুজনই দুটি করে উইকেটের দেখা পেয়েছেন।

রাজশাহীর জবাবে মাঠে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মাথায় ফিরে যেতে হয় দুই ব্যাটারকে। ১০ বলে ৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আর ২ বল খেলে রানের খাতায় খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়। এরদিকে হাসান নেওয়াজের ব্যাট থেকে আসে ৭ বলে ১১ রান।


চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন উইকেটরক্ষক ব্যাটার জাহিদুজ্জামান। তাকে নিয়ে কিছুক্ষণ লড়াই চালিয়ে মির্জা বেগ। কিন্তু দুজনের ধীরগতির ব্যাটিংয়ের কারণে ম্যাচটি চট্টগ্রামের হাতের নাগালের বাইরে চলে যায়। ১৩ বলে ১১ রান করে আউট হন জাহিদুজ্জামান। আর আউট হওয়ার আগে ৩৬ বলে ৩৯ রান করেন মির্জা বেগ।

এটা ছিলো রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিপিএল  চ‍্যাম্পিয়ন  রাজশাহী ওয়ারিয়র্স  চট্টগ্রাম রয়্যালস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: