‘দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি’

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রাজনীতি

দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২৪

2026-01-24T10:27:34+00:00
2026-01-24T10:27:34+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
‘দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি’
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৭ এএম 
শনিবার রংপুরে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির পীরগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমরা এখানে আমাদের আবেগের ঠিকানা শহিদ আবু সাঈদের পরিবারের সাথে মোলাকাত করতে এসেছি। আবু সাঈদ এবং তার সঙ্গীরা যে আমানতের বোঝা আমাদের ঘাড়ে রেখে গেছেন, জীবন দিয়ে হলেও আমরা সেই আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ।
 
তিনি বলেন, শহিদদের আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিবাদমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়া। যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে এবং যোগ্যতা অনুযায়ী অবদান রাখবে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিল, আমরা সেই ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।
 
শফিকুর রহমান বলেন, আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নেই। আপনারা দেখেছেন, ৫ আগস্টের পর থেকে আমরা কোনো চাঁদাবাজি, দখলদারি বা দুর্নীতি করি নাই এবং কারো ওপর ব্যক্তিগত প্রতিশোধ নেই নাই। আমরা বিভক্তির অবসান ঘটিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই।
 
জামায়াত আমির বলেন, শহিদ পরিবারের সবচেয়ে বড় সুযোগ-সুবিধা হলো আমরা তাদেরকে আমাদের ‘মাথার তাজ’ করে রাখব। এটি কেবল মুখের কথা নয়, এটি আমাদের অন্তরের কথা।
 
যুবসমাজকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের সঠিক প্রতিফলন ঘটাতে এবং কেউ যেন অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য যুবকদের পাহারাদার হতে হবে।

 
এর আগে সকালে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   আবু সাঈদ  জামায়াত আমির  শফিকুর রহমান  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: