বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আইসিসি।শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ

2026-01-24T20:31:47+00:00
2026-01-24T20:31:47+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম 
আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আইসিসি। ছবি : সংগৃহীত
২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে আইসিসি। 

শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় ২০ দলের এই টুর্নামেন্টে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি না থাকায়, আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করে। এরপরই আইসিসি আনুষ্ঠানিক এই ঘোষণাটি এলো।

গত বুধবারের বৈঠকের পর আইবিসি বোর্ড বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে অনুরোধ করেছিল। তবে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় ছিলো। নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায়, আইসিসি তার প্রতিষ্ঠিত গভর্ন্যান্স এবং কোয়ালিফিকেশন প্রক্রিয়া অনুযায়ী একটি প্রতিস্থাপক দল বাছাই করার কার্যক্রম শুরু করে।

মূলত টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা দলগুলোর মধ্যে স্কটল্যান্ড বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সবার উপরে। তারা বর্তমানে ১৪তম স্থানে রয়েছে, যা ইতিমধ্যে টুর্নামেন্টে থাকা সাতটি দল নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ), কানাডা, ওমান এবং ইতালির চেয়ে এগিয়ে।


সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   বাংলাদেশ  বিশ্বকাপ  আইসিসি  আনুষ্ঠানিক ঘোষণা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: