আওয়ামী লীগই একদলীয় বাকশাল সৃষ্টি করেছিল : মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

রাজনীতি

আওয়ামী লীগই একদলীয় বাকশাল সৃষ্টি করেছিলমন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে দলটির প্রার্থী ড. আব্দুল মঈন

2026-01-25T20:29:09+00:00
2026-01-25T23:08:11+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগই একদলীয় বাকশাল সৃষ্টি করেছিল : মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১১:০৮ পিএম
বক্তব্য রাখছেন আব্দুল মঈন খান। ছবি : সময়ের আলো
আওয়ামী লীগই একদলীয় বাকশাল সৃষ্টি করেছিল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে দলটির প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্রের পক্ষে ছিল না। বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে একমাত্র শক্তি বিএনপি।

রোববার (২৫ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনি এলাকার আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। ঘোড়াশাল পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এ সময় মঈন খান বলেন, আমরা আদর্শের রাজনীতি করি। আওয়ামী লীগের মতো হালুয়া রাজনীতি বিএনপি করে না, কোনো দিন করবেও না। বাংলাদেশকে একটি সুন্দর, উন্নত ও উদারপন্থি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে।


তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ। নির্বাচনে জয়ী হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। 

ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহসভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   নরসিংদী  পলাশ  বাকশাল  আওয়ামী লীগ  মঈন খান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: