ঢাবিতে ওসমান হাদির স্মরণসভা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।সোমবার

2026-01-26T18:04:34+00:00
2026-01-26T18:04:34+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবিতে ওসমান হাদির স্মরণসভা অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:০৪ পিএম 
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওসমান হাদির স্মরণসভা। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ জানুয়ারি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহীদ ওসমান হাদির জীবন ছিলো খুবই সংক্ষিপ্ত। অতি অল্প সময়ের জীবনে তিনি তার আদর্শকে মোটামুটি স্থাপন করতে পেরেছেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদি সর্বদা ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতেন। তার হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয় বরং একটি আদর্শকে হত্যা করার অপচেষ্টা। আমরা দ্রুততম সময়ের মধ্যে শহীদ হাদি হত্যার ন্যায়বিচার দেখতে চাই। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।  
আরও পড়ুন

স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. স ম আলী রেজা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া, ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও ইনকিলাব মঞ্চের মো. বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।

দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। এ সময় ডাকসু’র ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর নেতৃবৃন্দ ও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএডি/


  বিষয়:   ঢাকা বিশ্ববিদ্যালয়  রাষ্ট্রবিজ্ঞান  বিভাগ  হাদি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: