আবেদের স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ গাড়ি-ব্যাংক হিসাব

আদালত প্রতিবেদক

আইন-আদালত

‎জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের

2026-01-26T18:46:49+00:00
2026-01-26T18:50:53+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আইন-আদালত
আবেদের স্ত্রীর ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ গাড়ি-ব্যাংক হিসাব
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ৬:৫০ পিএম
গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন। ছবি : সংগৃহীত
‎জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর ১ কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৪৮ শতাংশ জমি ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ৩৩ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ও ১১ লাখ ১৩ হাজার ২০৮ টাকা থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

‎সোমবার (২৬ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
আরও পড়ুন

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি শাহরিন আক্তার শিল্পীর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর-স্থানান্তর দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন-হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এএডি/


  বিষয়:   আবেদ  স্ত্রী  ফ্ল্যাট  জমি  জব্দ  গাড়ি  ব্যাংক 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: