দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে

রাজনীতি

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে তিনি

2026-01-27T16:50:15+00:00
2026-01-27T20:35:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম  আপডেট: ২৭.০১.২০২৬ ৮:৩৫ পিএম  (ভিজিট : ১৮৪)
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান। 

জানা গেছে, বিকেল ৪টা ৩ মিনিটে বিএনপির চেয়ারম্যান মঞ্চে উঠেন। মঞ্চে ওঠার আগে তারেক রহমান সমাবেশেস্থলের পাশে থাকা জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তারেক রহমান বলেন, ‘অন্যদলের সমালোচনা করলে জনগণের কোনো লাভ হবে না। একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে দেশের স্বার্থ সমুন্নত রাখব। বিএনপির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কিভাবে তৃণমূল পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হয়।  


তিনি বলেন, ‘ময়মনসিংহ অঞ্চলে কর্মসংস্থানসহ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা সমস্যা আছে। জনগণের সমস্যার সমাধান হয়নি, কারণ ভোটের অধিকার ছিল না, সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না।’

তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের কৃষকদের অনেক সমস্যা রয়েছে। আমাদের অনেক পরিকল্পনা রয়েছে কৃষিখাতে। এজন্য তাদের জন্য ফারমার্স কার্ড দিতে চাই। গৃহিণী মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই।’ 

এর আগে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় তার কাছে ময়মনসিংহের তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবি জানান স্থানীয় নেতারা।

তারেক রহমান মঞ্চে ওঠার আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য রাখেন। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু, লৎফুরজ্জামান বাবর।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: