এসিআই মোটরসে বড় নিয়োগ

সময়ের আলো ডেস্ক

চাকরি

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেডে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে মোট

2026-01-28T10:27:02+00:00
2026-01-28T10:27:02+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
চাকরি
এসিআই মোটরসে বড় নিয়োগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:২৭ এএম 
মডেল মানহা। ছবি : ফেসবুক
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেডে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে মোট ১৫ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৯ জানুয়ারি থেকে, যা চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

পদের বিস্তারিত তথ্য
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম:
অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার

মোট পদসংখ্যা:
১৫টি

চাকরির ধরন:
ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি গ্রাহক ও ডিলারদের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং পণ্যের সঠিক তথ্য উপস্থাপনে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা ও বয়স
এই পদে আবেদন করতে আগ্রহীদের কমপক্ষে ১ থেকে ২ বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২৪ থেকে ৩২ বছরের মধ্যে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাও প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করতে হবে।

এএডি/
  বিষয়:   এসিআই  মোটর  নিয়োগ  মানহা  মডেল 


Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: