জামায়াত এখনও জাতির কাছে ক্ষমা চায়নি : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। তারা এখনও জাতির কাছে ক্ষমা

2026-01-28T21:08:37+00:00
2026-01-28T21:08:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াত এখনও জাতির কাছে ক্ষমা চায়নি : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম 
বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদরে নির্বাচনি পথসভায় কথা বলেন মির্জা ফখরুল। সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। তারা এখনও জাতির কাছে ক্ষমা চায়নি। তারা আবার ভোট চাইতে আসে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মলানি বাজার, দেহন ময়দান বাজার, ভকতগাজি বাজারে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তারা পুলিশ বাহিনীকে যথেচ্ছ ব্যবহার করেছে। পুলিশ ও প্রশাসনের কারণে আমরা ভোট দিতে পারিনি। আমরা পুলিশ বাহিনীকে নতুন করে সাজাব, যেন তারা ভালোভাবে বেশি কাজ করতে পারে। তারা যেন জনগণের পক্ষে কাজ করতে পারে।

জামায়াত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে জামায়াতের মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিলেন। তখন তো তারা আমাদের সাথেই ছিল। এখন তারা বলছে, বিএনপি দুর্নীতি করেছে। তাহলে তারা কি ‘ধর্মপুত্র যুধিষ্ঠির’ ছিল। তাহলে তো তাদেরকেও দুর্নীতির ভাগ নিতে হবে।

তিনি বলেন, আজ দেশে চাকরি নেই। কলকারখানা নির্মাণ করতে হবে। উন্নত কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এগুলো একমাত্র বিএনপিই পারবে।


এটাই তার শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বহুদিন থেকে আপনাদের সঙ্গে নির্বাচন করেছি। কখনো জিতেছি, কখনো হেরেছি। আপনাদের ছেড়ে যাইনি। কারও কোনো কাজ করে দিয়ে একটা টাকাও নিইনি। এক কাপ চাও খাইনি। বাবার জমি বিক্রি করে রাজনীতি করেছি, তাই শেষবারের মতো আমাকে সমর্থন দিয়ে পাশে থাকবেন।

আরআর


  বিষয়:   মির্জা ফখরুল  বিএনপি  নির্বাচন  ঠাকুরগাঁও  জামায়াত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: