শনিবার সিরাজগঞ্জ আসছেন তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

আগামীকাল শনিবার নির্বাচনি জনসভায় সিরাজগঞ্জ আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার পাইকপাড়া এলাকার বিসিক শিল্প

2026-01-30T15:05:28+00:00
2026-01-30T15:05:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শনিবার সিরাজগঞ্জ আসছেন তারেক রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম 
তারেক রহমান। সংগৃহীত ছবি
আগামীকাল শনিবার নির্বাচনি জনসভায় সিরাজগঞ্জ আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সদর উপজেলার পাইকপাড়া এলাকার বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় রাখবেন তিনি। তার আগমন উপলক্ষে জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। 

জানা যায়, রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপির চলমান নির্বাচনি সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ জানান, দলের শীর্ষ নেতৃত্বের এই সফরকে ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আশা করি বিএনপির বিশাল নির্বাচনি জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। জনসভাটি সফল করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও বলেন, সব স্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি, দীর্ঘদিন পর তারেক রহমান সিরাজগঞ্জের নেতাকর্মীদের নির্বাচনের বিষয়ে দিকনিদের্শনা দেবেন। 

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  জনসভা  নির্বাচন  তারেক রহমান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: