কক্সবাজারের টেকনাফে ২৫ হাজার পিস ইয়াবাসহ ১০ মাঝিকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা বলে জানা গেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার কোস্টগার্ড টেকনাফ সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন পূর্বে নাফ নদীতে অভিযান চালায় পরিচালনা করা হয়। অভিযানে দুটি কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। এসময় রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করা হয়।
আটক ১০ জন হলেন, টেকনাফ সদর মহেশখালিয়া পাড়ার বাসিন্দা বসির আহমেদ (৫০), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুক্তার আহমেদ (৩৮), মনির আহমেদ (২৫), ওসিউল্লাহ (৩৬), ফেডান আলী (৩০), জিয়াউর রহমান (৪০), হাবিবুর রহমান (৪৯), কামাল হোসেন (৪৩), খাইরুল বাসার (১৯) ও সেফায়েত উল্লাহ (৩১)।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও কোস্টগার্ড আরও জানান, উদ্ধারকৃত মালামালসহ আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/আআ