মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

মহাখালীতে প্রাপ্য সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে ‘মাসুদ অ্যাপারেলস লিমিটেড’ নামক পোশাক কারখানার শ্রমিকরা।শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার

2026-01-30T15:53:55+00:00
2026-01-30T15:53:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
মহাখালীতে প্রাপ্য সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছে ‘মাসুদ অ্যাপারেলস লিমিটেড’ নামক পোশাক কারখানার শ্রমিকরা। 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোইং সড়কে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকরা। 

অবরোধের কারণে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।


এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানান, যানজট এড়াতে বিমানবন্দর-মহাখালী রুট ব্যবহারকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। 

তিনি আরও জানান, প্রয়োজনে বের হলে হাতে অতিরিক্ত সময় নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আআ







  বিষয়:   শ্রমিক  অবরোধ  ভোগান্তি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: