শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (৩০

2026-01-30T17:15:02+00:00
2026-01-30T17:15:02+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
বগুড়া সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম 
শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে তিনি এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
  
এদিন শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও হাত নেড়ে স্বাগত জানান। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 
মাজার জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে দুপুরে তিনি বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। 

এফআর
  বিষয়:   বগুড়া  শাহ সুলতান বলখী (রহ.)  মাজার জিয়ারত  তারেক রহমান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: