পদত্যাগের ২০ দিন পরেই বাসা ছেড়েছি, তবু মিডিয়া ট্রায়ালের শিকার হলাম : আসিফ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পদত্যাগের পরও মিডিয়ার সমালোচনার মুখে পড়েছেন বলে

2026-01-31T02:51:45+00:00
2026-01-31T02:51:45+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
পদত্যাগের ২০ দিন পরেই বাসা ছেড়েছি, তবু মিডিয়া ট্রায়ালের শিকার হলাম : আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৫১ এএম 
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা পদত্যাগের পরও মিডিয়ার সমালোচনার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ বিষয়টি প্রকাশ করেছেন।
আরও পড়ুন

পোস্টে আসিফ মাহমুদ জানান, সরকারি নিয়ম অনুযায়ী উপদেষ্টাদের দুই মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও তিনি গত বছরই পদত্যাগের মাত্র ২০ দিন পর বাসা ছেড়ে দিয়েছেন। এর পরও বিষয়টি নিয়ে মিডিয়া ট্রায়ালের শিকার হতে হয়েছে তাকে।

তিনি আরও লিখেছেন, ‘আমার রাজনৈতিক যুক্তির পাল্টা যুক্তি দেওয়া যেত যদি সাহস থাকতো। কিন্তু মিডিয়া দখল করে থাকা অবস্থায় ব্যক্তিগত আক্রমণ চালানো অত্যন্ত লজ্জাজনক এবং হীনমন্যতার পরিচয়।’

এএডি/
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: