আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিদ্যুৎ লাইনের জরুরি মেরামতের কাজের জন্য ভোলা পৌরসভার একাংশসহ সদর উপজেলার বেশ কিছু এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা

2026-01-31T09:53:00+00:00
2026-01-31T09:53:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ এএম   (ভিজিট : ১৬০)
সংগৃহীত ছবি
বিদ্যুৎ লাইনের জরুরি মেরামতের কাজের জন্য ভোলা পৌরসভার একাংশসহ সদর উপজেলার বেশ কিছু এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নিয়েছে ভোলা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। শুক্রবার (৩০ জানুয়ারি) ওজোপাডিকোর ভোলা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এ বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ভোলা পৌরসভার কিছু এলাকাসহ সদর উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। 


যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না : সদর পৌরসভার হোমিও কলেজ রোড, কাঠ মার্কেট, বিসিক, পাসপোর্ট অফিস, আলতাজের রহমান কলেজ রোড, গোলদার বাড়ি। 

সদর উপজেলাধীন আগারপোল, মাদরাসা বাজার, ডাকাতিয়া চৌমুহনী, আলীনগর, বিশ্বরোড, খেয়াঘাট রোড, কোস্ট গার্ড, সর্দার বাড়ি, হাওলাদার মার্কেট, পাটওয়ারী বাড়ি রোড, বাবুল মোল্লা ব্রিজ, কলঘাট বাজার, সদুরচর, ডকইয়ার্ড, মুকুল ব্রিকস, চৌমুহনী বাজার, নাজিমুদ্দিন সড়ক, টেকনাগো চৌমুহনী, উকিল বাড়ি, সাহেব আলী মাকেট, বন্ধুজন স্কুল, বিএনপি বাজার, মসজিদ মার্কেট, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল রোড, রেন্টাল পাওয়ার প্লান্ট, গ্যাস ফিল্ড, ধোপা বাড়ি, খেয়াঘাটচৌমুহনী, কাজী ফার্ম, অটো রাইচ, অটো ব্রিকস কোল্ডস্টোরেজ, শান্তির হাট ও ফ্রেন্ড ব্রিকস। 

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিদ্যুৎ  এলাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: