তারেক রহমানের প্রচারণায় কোকোর স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৭ আসনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।শনিবার (৩১

2026-01-31T22:26:50+00:00
2026-01-31T22:26:50+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
রাজনীতি
তারেক রহমানের প্রচারণায় কোকোর স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম 
শনিবার বিকেলে রাজধানীর শাহাজাদপুরে তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান শামিলা রহমান। সংগৃহীত ছবি
ঢাকা-১৭ আসনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। 

এ সময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট চান কোকোর স্ত্রী। প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, আজকে আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের পত্নী ব্যারিস্টার মেহেনাজ মান্নান ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরআর
  বিষয়:   তারেক রহমান  কোকোর স্ত্রী  বিএনপি  প্রচারণা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: