মা-বোনদের কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নিজের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ছড়িয়ে পড়া আপত্তিকর মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির

2026-02-01T17:01:26+00:00
2026-02-01T17:01:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
মা-বোনদের কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৫:০১ পিএম
ক্ষমা চাইলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
নিজের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ছড়িয়ে পড়া আপত্তিকর মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই পোস্টের কারণে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান জানান, তার ভেরিফায়েড এক্স হ্যান্ডেল হ্যাক করে একটি চক্র মায়েদের নিয়ে অশালীন মন্তব্য ছড়িয়েছে। বিষয়টি জানার পর তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘হ্যাক হওয়া ওই পোস্টকে কেন্দ্র করে একটি গোষ্ঠী হৈচৈ শুরু করে মিছিল করেছে। অথচ যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান বোঝে না, তারাই এ ধরনের আচরণ করছে।’
আরও পড়ুন

নারীদের মর্যাদা নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, সমাজের বিভিন্ন স্তরে নারীরা প্রতিনিয়ত অসম্মানের শিকার হচ্ছেন। তিনি বলেন, ‘যারা নারীদের অপমান করে তারা অমানবিক। তারা নিজেরাও মায়ের সন্তান- এটা ভুলে যাওয়া ঠিক নয়।’

‘মা’ সম্বোধন করে তিনি বলেন, নিজের মা, স্ত্রী ও বোনকে সম্মান করতে না পারলে সমাজের কোটি কোটি নারীকে সম্মান করা সম্ভব নয়। নৈতিক অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি নারীদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এই জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ড. সামিউল ফারুক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ঢাকসু জিএস এস এম ফরহাদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জুলাই যোদ্ধা খোকন চন্দ্র বর্মণ, সাবেক জেলা আমির ডা. শাহাদাৎ হোসেন, এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা আহ্বায়ক মামুনুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এএডি/


  বিষয়:   জামায়াত  ইসলামী  আমির  ডা. শফিকুর রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: