একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে : চরমোনাই পীর

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২৪-এর অভ্যুত্থানের পর আমরা ইসলামের পক্ষে এক হওয়ার জন্য আওয়াজ

2026-02-01T22:13:07+00:00
2026-02-01T22:13:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে : চরমোনাই পীর
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ পিএম 
বক্তব্য রাখছেন মুহাম্মদ রেজাউল করীম। ছবি : সময়ের আলো
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ২৪-এর অভ্যুত্থানের পর আমরা ইসলামের পক্ষে এক হওয়ার জন্য আওয়াজ তুলেছিলাম। তখন থেকে সারাদেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে। 

তিনি বলেন, তারা ইসলামের লেভেল লাগিয়ে এদেশে আমেরিকার নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়। ভারত ও ব্রিটিশদের কালচার বাস্তবায়ন করতে চায়। তারা ইমিটেশনকে স্বর্ণ বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। দেশের মানুষকে বলব, আমরা ইমিটেশন স্বর্ণ চাই না, আমরা আসল স্বর্ণ চাই। বাংলাদেশে আমরা বাস্তব ইসলামকে দেখতে চাই।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী হাই স্কুল মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি। নোয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে এ নির্বাচনি জনসভার আয়োজন করা হয়।


চরমোনাই পীর রেজাউল করীম বলেন, অনেকেই মনে করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একা হয়ে গেছে। আমরা বলব, আমরা একা হই না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সব ওলামায়ে কেরাম রয়েছে। যারা ইসলাম ও দেশকে ভালোবাসে তারা রয়েছে। 

এফআর


  বিষয়:   নোয়াখালী  চরমোনাই পীর  ক্ষমতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: