ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা।রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে

2026-02-01T22:37:31+00:00
2026-02-01T22:37:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৭ পিএম   (ভিজিট : ১১১)
সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িতে গুলি। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে ।


ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন বলেন, আমি গাড়ি চালিয়ে বাড়িতে যাচ্ছিলাম। বাইপাস সড়ক পাড় হওয়ায় সময় আমাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। তবে গুলি না লাগায় অল্পের জন্য আমি প্রাণে বেঁচে গেছি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় তদন্তসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ছাত্রদল  সাবেক নেতা  গুলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: