আমিরাতি নারীর সাহায্যে পবিত্র কাবা শরীফের গিলাফের কাপড় পাঠানো হয়েছিল কুখ্যাত ‘যৌন অপরাধী’ জেফ্রি এপস্টেইনের কাছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত ‘এপস্টেইন ফাইলসে’র নতুন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য।
এপস্টেইনের নতুন নথিতে বলা হয়েছে, মুসলিমদের অত্যন্ত প্রিয় ও পবিত্র স্থান কাবা থেকে পবিত্র কাপড় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এসব পবিত্র কাপড় যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানো হয়। জেফরিকে এসব পবিত্র কাপড় পাঠানোর নেপথ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ব্যবসায়ী আজিজা আল-আহমাদি, আবদুল্লাহ আল-মারি যৌথভাবে কাবা শরিফের গিলাফের তিন টুকরা এপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।
এপস্টেইন প্রকাশিত নথিতে আরও বলা হয়েছে, ই-মেইলের এই বার্তায় তারিখ ছিল ২২ মার্চ ২০১৭ সাল। প্রকাশিত নথিতে দেখা যায়, সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে কাবার পবিত্র কাপড় পাঠানো হয়। যেখানে চালান, শুল্ক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরবরাহের মধ্যে সমন্বয় করা হয়েছে।
বার্তায় তিনটি পৃথক টুকরো বর্ণনা করা হয়েছে। এরমধ্যে একটি কাবার ভেতরের অংশ থেকে, একটি ব্যবহৃত বাইরের আবরণ থেকে এবং তৃতীয়টি একই উপকরণ দিয়ে তৈরি কিন্তু ব্যবহৃত হয়নি। ২০১৭ সালের মার্চ মাসে এপস্টেইনের বাড়িতে বিমানের এই চালানটি পৌঁছায়।
সময়ের আলো/কেএইচও