জামায়াতে যোগ দিল গণঅধিকারের ৩ শতাধিক নেতাকর্মী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গণঅধিকার পরিষদের উচ্চতর কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার সঙ্গে সদর,

2026-02-02T23:57:09+00:00
2026-02-02T23:57:09+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াতে যোগ দিল গণঅধিকারের ৩ শতাধিক নেতাকর্মী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ পিএম 
যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন জেলা জামায়াতের আমির মুখলিছুর রহমান। ছবি : সময়ের আলো
গণঅধিকার পরিষদের উচ্চতর কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার সঙ্গে সদর, লাখাই এবং শায়েস্তাগঞ্জ উপজেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মীও জামায়াতে যোগদান করে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টায় হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় জামায়াতের নির্বাচনি কার্যালয়ে এসে দলটিতে যোগ দেন তারা। জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমানের তাদের বরণ করে নেন।

এসময় আশরাফুল বারী নোমান বলেন, চাদাঁবাজ, মামলাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। সৎ লোকের সুশাসনের জন্য একমাত্র জামায়াতে ইসলামীই আছে। একটি ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য আমি আমার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই দলে যোগদান করলাম। কোনো রাজনৈতিক চাপে না।


যোগদান অনুষ্ঠানে আরও মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।


এফআর


  বিষয়:   জামায়াত  যোগদান  গণঅধিকার  শতাধিক নেতাকর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: