ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে দিনের বেলায় গরমের অনুভূতি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া

2026-02-03T09:19:26+00:00
2026-02-03T09:19:26+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকায় তাপমাত্রা বাড়ার আভাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৯ এএম 
ফাইল ছবি
রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে দিনের বেলায় গরমের অনুভূতি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোর ও সকালের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন

পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এএডি/
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: