বাউফলে জামায়াতের জনসভায় নিরাপত্তা শঙ্কায় ওসির প্রত্যাহারের দাবি

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পটুয়াখালী আগমন ঠেকাতে ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে একটি পক্ষ ষড়যন্ত্র

2026-02-03T14:57:01+00:00
2026-02-03T14:58:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বাউফলে জামায়াতের জনসভায় নিরাপত্তা শঙ্কায় ওসির প্রত্যাহারের দাবি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম  আপডেট: ০৩.০২.২০২৬ ২:৫৮ পিএম
বাউফলে জামায়াতের জনসভায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় সংবাদ সম্মেলন। সময়ের আলো
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পটুয়াখালী আগমন ঠেকাতে ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনিত জামায়াত ইসলামের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। এ ষড়যন্ত্রে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতার অভিযোগও তোলেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. মাসুদ বলেন, জামায়াত আমিরের সফর উপলক্ষে নেতাকর্মীরা সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে সোমবার গভীর রাতে বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে পুলিশ জামায়াত কার্যালয়ে অভিযান চালায়।

তিনি অভিযোগ করেন, অভিযানে কোনো ধরনের অবৈধ বা সন্দেহজনক কিছু না পাওয়া সত্ত্বেও এ ধরনের তল্লাশি চালানো হয়েছে, যা নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। যেহেতু অভিযানে কিছুই পাওয়া যায়নি, তাহলে হয়রানির উদ্দেশ্য কী ছিল? এমন প্রশ্ন তোলার পাশাপাশি জামায়াতের আমীরের অনুষ্ঠানে নিরাপত্তার নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও শঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান ওসি বহাল থাকলে ভোটাররা ভয়হীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। তার দাবি, এই ওসিকে প্রত্যাহার না করা হলে বাউফল উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ কর্মসূচীও ঘোষণা করা হয়। 

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ৯৯৯ নাম্বারে ফোন করে অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগের ভিত্তিতে তথ্য যাচাই বাচাই করতে উপজেলা জামায়েত ইসলামের কার্যালয়ের বিপরীতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। তবে সেখানে অবৈধ কোন কিছু পাওয়া যায়নি।

সময়ের আলো/জোআই/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: