নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীরা উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। সাহেব

2026-02-03T17:32:35+00:00
2026-02-03T17:32:35+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম 
সাহেব প্রতাপ এলাকায় অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানচলাচল বন্ধ হয়ে যায়। ছবি : সময়ের আলো
নরসিংদীতে পলিটেকনিক শিক্ষার্থীরা উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। সাহেব প্রতাপ এলাকায় অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে তিনটায় অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বেসরকারি সব ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে তারা লোক দেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এসংক্রান্ত রিটের দ্রুত নিস্পত্তি।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের সঙ্গে একাধিকবার কথা বলেন। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করবেন বলে জনান।


পরে বেলা ৩টার দিকে জনদুর্ভোগের কথা বিবেচনা করে ও কমিটি বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ৪ ঘণ্টা পর নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ তুলে নেন কারিগরি শিক্ষার্থীরা।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   নরসিংদী  পলিটেকনিক  শিক্ষার্থী  মহাসড়ক অবরোধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: