জাতির ক্রান্তিলগ্নে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি ও নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন পাবনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকালে সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় দেশকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে রক্ষা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন ভিপি শামসুর রহমান।
জনসভায় বিএনপির প্রার্থী শামসুর রহমানসহ অন্যরা। ছবি : সময়ের আলো
জনসভায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাইয়িদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।