অতিরিক্ত সময়ের গোলে ফাইনালে আর্সেনাল

সময়ের আলো ডেস্ক

খেলা

নির্ধারিত সময়ে গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ের নাটকীয়তায় লিগ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে ১-০

2026-02-04T11:02:27+00:00
2026-02-04T11:02:27+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
অতিরিক্ত সময়ের গোলে ফাইনালে আর্সেনাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ এএম 
লিগ কাপের ফাইনালে আর্সেনাল। ছবি : সংগৃহীত
নির্ধারিত সময়ে গোলের দেখা না পেলেও অতিরিক্ত সময়ের নাটকীয়তায় লিগ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ চারের বাধা পার করে মিকেল আর্তেতার দল।

ম্যাচজুড়ে আক্রমণ ও উত্তেজনার ঘাটতি থাকলেও শেষ পর্যন্ত জয়ী হয়েছে গানাররাই। অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে ডেকলান রাইসের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন কাই হাভার্টজ। সাবেক ক্লাবের বিপক্ষে জার্মান মিডফিল্ডারের সেই একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

পরিসংখ্যানের বিচারে চেলসি এগিয়ে ছিল। বল দখলে তারা রাখে ৫৫ শতাংশ সময়। ১১টি শট নেয় লন্ডনের নীল জার্সিধারীরা, যার দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে আর্সেনাল নেয় ৬টি শট, এর মধ্যে দুটি ছিল অন টার্গেট। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ফল পায়নি চেলসি।
আরও পড়ুন

প্রথমার্ধে দুই দলের খেলাই ছিল নিষ্প্রভ। ১৮ মিনিটে আর্সেনাল একটি সুযোগ তৈরি করলেও চেলসির গোলরক্ষক পিয়েরো ইনকাপিয়ে শট ঠেকিয়ে দেন। বিরতির আগে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট রুখে দেন কেপা আরিজাবালাগা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা বাড়লেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। যোগ করা সময় শুরু হতেই চেলসি সমর্থকদের একাংশ মাঠ ছাড়তে শুরু করে।

ঠিক তখনই আসে আর্সেনালের মুহূর্ত। অতিরিক্ত সময়ের শুরুতেই হাভার্টজের গোলে উল্লাসে ফেটে পড়ে এমিরেটস স্টেডিয়াম।

প্রথম লেগে ৩-২ ব্যবধানে জয় পাওয়ার সুবাদে দুই লেগ মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। অন্যদিকে আর্সেনালের বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের দেখা পেল না চেলসি, যদিও ম্যাচটির আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল তারা।

এএডি/



  বিষয়:   ফাইনাল  আর্সেনাল  ফুটবল  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: