বাংলাদেশে নীরব বিপ্লব হয়ে গেছে : হাসনাত আব্দুল্লাহ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে

2026-02-04T21:40:24+00:00
2026-02-04T21:40:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
বাংলাদেশে নীরব বিপ্লব হয়ে গেছে : হাসনাত আব্দুল্লাহ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম 
হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। বাংলাদেশে নীরব বিপ্লব হয়ে গেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ১১ দলীয় জোট নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। 

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা এই নির্বাচনের মাধ্যমে পুনরুদ্ধার হবে। ৫০০-১০০০ টাকার বিনিময়ে ১ দিন ভালো থাকবেন না কি ৫ বছর দেশের মালিক হবেন সে সিদ্ধান্ত আপনাদের। 


আগামীর, উন্নতির, সমৃদ্ধির, মাদকমুক্ত নবীনগর গড়ে তুলতে রিকশা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় প্রশাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, আপনারা যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যান তাহলে আবার ৫ আগষ্ট নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তানকে গুলি করে হত্যার কথা বলবে। কিছু কিছু মিডিয়া আছে যারা একটি দলের পক্ষে কাজ করছে। যারা ১৭ বছর তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে যদি আপনারা নিরপেক্ষ না হন তবে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে।

নবীনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক এবিএম কবির আলম মাসুদ, মাওলানা তাজুল ইসলাম, আমিনুল হক চৌধুরী, আইনজীবী আশরাফুল ইসলাম, জুলাই শহীদ তানজীদ মাহমুদের পিতা সফিকুল ইসলাম প্রমুখ।

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  হাসনাত আব্দুল্লাহ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: