বাউফলে ডা. শফিকুর রহমানের আগমনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার আগমনকে

2026-02-05T15:26:13+00:00
2026-02-05T15:28:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাউফলে ডা. শফিকুর রহমানের আগমনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৩:২৮ পিএম
বাউফল পাবলিক মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ শেষ পর্যায়। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পটুয়াখালীর বাউফল সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে গোটা জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জামায়াত নেতারা জানান, সকাল ৯টায় বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে হেলিকপ্টারযোগে বাউফলে পৌঁছাবেন ডা. শফিকুর রহমান। পরে বেলা ১১টায় বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।


সমাবেশে সভাপতিত্ব করবেন ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের পটুয়াখালী–২ আসনের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

এ সমাবেশে জেলার চারটি সংসদীয় আসনের ১১ দলীয় ঐক্যের সব প্রার্থী উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করছেন জামায়াত নেতারা। নেতাদের প্রত্যাশা, জামায়াত আমীরের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা আরও বেগবান হবে।

সময়ের আলো/জোআই


  বিষয়:   বাউফল  ডা. শফিকুর রহমান  আগমন  প্রস্তুতি  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: