প্রবাসীদের জন্য ‘ইনভেস্টমেন্ট বোর্ড’ চালুর প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এতে সিলেটের প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট বোর্ড চালুর প্রতিশ্রুতি

2026-02-04T22:40:49+00:00
2026-02-04T22:40:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রবাসীদের জন্য ‘ইনভেস্টমেন্ট বোর্ড’ চালুর প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪০ পিএম 
নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। ছবি : সময়ের আলো
সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এতে সিলেটের প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট বোর্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহে নির্বাচনি কার্যালয়ে ‘রূপান্তর ঘোষণাপত্র’ নামে নিজ নির্বাচনি ইশতেহার পেশ করেন তিনি।

ঘোষণাপত্রে সিলেটের উন্নয়নে ১১ দফার রোডম্যাপ ঘোষণা করেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। ​ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যোগাযোগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে। 

খন্দকার মুক্তাদির জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের বিমানবন্দরে রূপান্তর করা হবে। এর মাধ্যমে সিলেটকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’-এর ট্রানজিট ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তার।

পাশাপাশি আইটি হাব প্রতিষ্ঠা ও নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর অঙ্গীকার করেন তিনি। কৃষি আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং মাদকমুক্ত সমাজ গঠনেও একগুচ্ছ প্রতিশ্রুতি দেন এই বিএনপি প্রার্থী।

​খন্দকার মুক্তাদির বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সিলেট হবে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র।

এ সময় সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এফআর


  বিষয়:   সিলেট  প্রবাসী  ইনভেস্টমেন্ট বোর্ড  চালু  প্রতিশ্রুতি  বিএনপি  প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: