সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ

ঢাবি প্রতিনিধি

জাতীয়

সাংবাদিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টাস অ্যাসোসিয়েশন। এ সময় ঢাকায় কর্মরত অন্যান্য সাংবাদিকরাও প্রতিবাদ সমাবেশে

2026-02-07T17:36:23+00:00
2026-02-07T17:36:23+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
জাতীয়
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ
সাংবাদিক, হামলা, প্রতিবাদ, সমাবেশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
সাংবাদিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টাস অ্যাসোসিয়েশন। এ সময় ঢাকায় কর্মরত অন্যান্য সাংবাদিকরাও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা এ সমাবেশ করেন। 

সমাবেশে প্রথম আলোর সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতা ও সাংবাদিকদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় আসার পর সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করেনি। উল্টো স্বাধীন সাংবাদিকতায় বাধা দিচ্ছে। সাংবাদিকদের ল্যাং মেরে ফেলে দিচ্ছে, তাদের উপর হামলা করছে।

তিনি আরও বলেন, পুলিশের যেসব সদস্য অতিউৎসাহী হয়ে হামলা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। চাকরিচ্যুত করতে হবে এবং তাদের অপরাধের শাস্তি দিতে হবে। সরকার যদি এটা করতে না পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা করা সম্ভব হবে না।

পুলিশের হামলায় আহত সাংবাদিক আবু বকর বলেন, ডিসি মাসুদের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের উপর হামলা হয়েছে। তার মৌন সম্মতিতে গণমাধ্যমকর্মীদের উপর হামলা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে গণমাধ্যম কর্মীদের উপর হামলা মেনে নেওয়া যায় না। গতকাল সাধারণ মানুষকে যখন পেটায় তখন আমরা প্রশ্ন করি তাদের কেন পেটানো হচ্ছে? সাথে সাথে আমার পেটে লাথি মেরেছে। এটা কোনো আইনশৃঙ্খলা বাহিনী আচরণ হতে পারে না।


রাকিব মাহমুদ নামে আরেকজন সাংবাদিক বলেন, হাসিনার আমলের পুলিশের মতো ইউনুসের আমলেও পুলিশ গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত হামলা। 

তিনি বলেন, সরকার শত কোটি টাকা ব্যয় করে পুলিশের পোশাক বদলালেও তাদের চরিত্রে আদৌ কোনো পরিবর্তন এসেছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিচার দাবি করেন।

সময়ের আলো/আআ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: