রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধের নির্দেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) এর মধ্যে হজযাত্রীদের

2026-02-07T10:54:35+00:00
2026-02-07T10:54:35+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জাতীয়
রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধের নির্দেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৪ এএম 
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সংগৃহীত ছবি
রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। 

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) এর মধ্যে হজযাত্রীদের কোরবানির (আদাহি) এবং সব পরিবহন সংক্রান্ত খরচ পরিশোধ করা আবশ্যক। সময়মতো অর্থ পরিশোধ না হলে হজ ভিসা প্রক্রিয়ায় জটিলতার সম্ভাবনা রয়েছে। 

গত ৫ ফেব্রুয়ারি, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি ও মহাসচিব এবং ৩০টি লিড এজেন্সির মালিকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। এর আগে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস ধর্ম সচিবকে বিষয়টি তাগিদসাপেক্ষে জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কোরবানির পেমেন্ট এবং মাশায়ের ট্রান্সপোর্টসহ সকল পরিবহন ব্যয় ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।


এই নির্দেশনা অনুযায়ী, সব হজ এজেন্সি ও মোনাজ্জেমদেরকে হজযাত্রীদের কোরবানির পেমেন্ট ও পরিবহন খরচ সময়মতো পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ ২৬ মে ২০২৬ থেকে সৌদি আরবে অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী অংশ নেবেন।


/ইউএমএইচ
  বিষয়:   হজযাত্রী  কোরবানি ও পরিবহন খরচ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: