টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকাসহ সারাদেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর করে গড়ে তোলাকে সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,টোকিওর

2026-10-28T23:25:53+00:00
2026-10-29T00:20:41+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জাতীয়
টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৫ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ১২:২০ এএম
টোকিওর হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান । ছবি : সংগৃহীত
ঢাকাসহ সারাদেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর করে গড়ে তোলাকে সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে পারলে তা হবে দেশের জন্য বড় ধরনের সংস্কার। এ লক্ষ্য অর্জনে বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের রাজধানী টোকিওর হোটেল নিউ ওতানিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাপান প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা দেখা যায় না। অন্যদিকে ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকতে দেখা যায়। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। বর্জ্য থেকে জীবাণু ছড়িয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই নগরবাসীকে সুস্থ রাখতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যথাযথ বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার পরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে। বায়ুদূষণ কমানো, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং গাছ লাগানোর মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং দূষণের কারণে অসুস্থতা কমাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’

সংস্কার কার্যক্রমের লক্ষ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের কাছে সংস্কার মানে এমন পরিবর্তন, যার সুফল সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষও পাবে। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান বদলে দেওয়াই সরকারের অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, ‘কিছু সংস্কারের সুবিধা সীমিতসংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। তবে সরকার এমন উদ্যোগ বাস্তবায়ন করতে চায়, যাতে দেশের বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হয়।’

তারেক রহমান বলেন, ‘সাধারণ মানুষের কল্যাণে নেওয়া এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্রমনা জনগণ পাশে থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাধা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তার ভাষ্য, সাধারণ মানুষের উপকারে আসবে এমন উদ্যোগগুলো যাতে বিএনপি সরকার বাস্তবায়ন করতে না পারে, সে ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে।


প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই এসব উদ্যোগকে সমর্থন দেওয়া প্রয়োজন।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সমর্থন দেন, যেন আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি।’

এ সময় উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসীদের সামনে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শিশুদের জাপানি ভাষা শেখানো, স্বাস্থ্যসেবা ও খেলাধুলায় দক্ষতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সহজ করা, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে কথা বলেন তিনি।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী। এ সময় ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।

সময়ের আলো/এসকে
  বিষয়:   জাপান  টোকিও  ঢাকা  পরিচ্ছন্ন  গড়তে চান  প্রধানমন্ত্রী  তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: