বিএনপির বহিষ্কৃত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিএমজেপি প্রার্থী

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত নেতা ডা. শহীদুল আলম। এই আসনে তাকে সমর্থন জানিয়ে

2026-02-07T18:38:19+00:00
2026-02-07T18:38:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির বহিষ্কৃত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বিএমজেপি প্রার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম 
সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা রুবেল গাইন। ছবি : সময়ের আলো
সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত নেতা ডা. শহীদুল আলম। এই আসনে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) প্রার্থী রুবেল গাইন। 

রুবেল গাইন সাতক্ষীরার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা-৩ আসনে বিএমজেপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কার্যক্রম চালিয়ে আসছিলাম। কিন্তু আশাশুনি-কালিগঞ্জ এর সাধারণ ভোটার এবং উন্নয়নের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সঙ্গে জনপ্রিয় এবং গরিবের ডাক্তার খ্যাত চিকিৎসক স্বতন্ত্র প্রার্থী ডা. শহীদুল আলমের ফুটবল প্রতীকের পক্ষে সমর্থন দিচ্ছি।


সাংবাদিকদের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বৃহত্তর স্বার্থে আমার এই ক্ষুদ্রতম ত্যাগটিকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে মনে করি। আমার এই ত্যাগে কেউ বিভ্রান্ত হবেন না। বিগত সময়ে যেভাবে আমি আমার আসনের সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকেছি আগামীতেও সেইভাবে মিশে থাকব। 

বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আমার সকল নেতাকর্মীকে ডা. শহীদুল আলমের ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

সময়ের আলো/আরবিএন/এসকে/


  বিষয়:   বহিষ্কৃত নেতা  সমর্থন  বিএমজেপি প্রার্থী  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: