উখিয়ায় ৫ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে

উখিয়া সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে থেকে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর

2026-02-08T08:52:54+00:00
2026-02-08T08:52:54+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় ৫ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে
উখিয়া সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ এএম 
উখিয়ায় ৫ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান চলছে। প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের বাইরে থেকে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযান এখনও চলমান রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উখিয়ার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়। ভাড়া বাসায় কিংবা স্থানীয়দের জমি দখল করে বসবাস করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
 
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের শঙ্কা রয়েছে। তাই ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Advertisement
এরই ধারাবাহিকতায় অভিযানে এখন পর্যন্ত ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা ঘণ্টাখানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যেতে পারে।

সময়ের আলো/জেডআই
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: