এসি বিস্ফোরণে খুলনায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ

2026-09-05T19:42:49+00:00
2026-09-05T19:42:49+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
এসি বিস্ফোরণে খুলনায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম 
এসি বিস্ফোরণে খুলনায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন ও ধোয়ার কুণ্ডলী দেখতে পায়। সাথে সাথে তারা সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করে। পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একসাথে কাজ করে পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।

সোনাডাঙ্গা থানার এসআই আমজাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে যুক্ত থেকে আগুন নেভানোর কাজ করতে থাকি। তবে কারও কোনো ক্ষতি হয়নি। হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের ওই কক্ষে যিনি ভাড়া নিয়েছিলেন তার ব্যাগটি আগুনে পুড়ে যায়। এছাড়া আর কোনো ধরনের ক্ষতি হয়নি।


খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, আমরা ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। বয়রার ২টা ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। হোটেল কক্ষের এসির ইনডোর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

সময়ের আলো/আতা
  বিষয়:   এসি বিস্ফোরণ  খুলনা  আবাসিক হোটেল  আগুন  অগ্নিকাণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: